প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অল্পের জন্য রক্ষা পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বৃহস্পতিবার মালদহ জেলায় একটি আবাসিক হোটেলে তাঁর অবস্থানের সময় ওই হোটেলে আগুন লাগে। তবে তিনি নিরাপদে হোটেল ছেড়ে যেতে সক্ষম হন।
দলীয় সূত্রগুলো জানায়, লোকসভা নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে মালদহ সফরে যান মমতা। সেখানে তিনি নারায়ণপুর এলাকায় বেসরকারি আবাসিক হোটেল গোল্ডেন পার্কে ওঠেন। গতকাল সন্ধ্যায় ওই হোটেলে আগুন লাগে। তৃণমূলের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন টুইটার বার্তায় জানান, ‘আগুন লাগার সময় মমতা হোটেলে নিজ কক্ষে ছিলেন...তিনি নিরাপদে আছেন।’ টাইমস অব ইন্ডিয়া।