অশ্লীল নাচের আসরে নর্তকীদের দিকে টাকা ছুড়লেন তৃণমূল নেতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার মধ্যরাতে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির একজন নেতা স্বল্পবসনা নর্তকীদের উদ্দেশে টাকা ছুড়ে দেন। এর পর থেকে ওই ‘ঝড়ের’ শুরু।দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙগড়ের ওই অনুষ্ঠান পরে বন্ধ করে দেয় পুলিশ। ভাঙগড় পুলিশ স্টেশনের অদূরে আয়োজিত অনুষ্ঠানে দেখা যায়, তৃণমূল নেতা ও চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য মির তাহির আলি স্বল্পবসনা নর্তকীদের নাচের একপর্যায়ে মঞ্চে উঠে পড়েন এবং তাঁদের উদ্দেশে টাকা ছুড়ে দেন। দ্য হিন্দু।