অসদাচরণের অভিযোগ থেকে অ্যালেনের মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে নিযুক্ত মার্কিন ও ন্যাটোর কমান্ডার জেনারেল জন অ্যালেনকে অসদাচরণের অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা এ কথা জানান।অ্যালেন ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দা জিল কেলি নামের এক নারীর সঙ্গে ই-মেইল চালাচালি করতেন। তাঁর এ ই-মেইল চালাচালি ‘পেশাগত অসদাচরণ’ বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে অ্যালেনকে ন্যাটোর ইউরোপীয় কমান্ডের প্রধানের দায়িত্ব দেওয়া স্থগিত করা হয়।মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) তদন্তে জানা যায়, সেনাবাহিনীর সাবেক নারী কর্মকর্তা পলা ব্রডওয়েলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ান মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান ডেভিড পেট্রাউসের সঙ্গে। ব্রডওয়েল পেট্রাউসের জীবনী নিয়ে একটি বই লিখেছেন। ব্রডওয়েল ই-মেইলে বিদ্বেষপূর্ণ বার্তা পাঠাতেন কেলির কাছে। কেলি পেট্রাউসের পারিবারিক বন্ধু। কেলি ব্রডওয়েলের বার্তার বিষয়টি এফবিআইকে জানালে তারা তদন্ত শুরু করে। তদন্তে পেট্রাউসের সঙ্গে ব্রডওয়েলের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পারে এফবিআই। বিষয়টি স্বীকার করে গত নভেম্বর সিআইএর প্রধানের পদ ছেড়ে দেন পেট্রাউস। তদন্তে এফবিআই কেলির সঙ্গে জেনারেল অ্যালেনের যোগাযোগের ২০ থেকে ৩০ হাজার পৃষ্ঠা নথি খুঁজে পায়। এএফপি ও আল-জাজিরা।