অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত শ্রীলংকার প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলংকার একটি সংসদীয় কমিটি প্রধান বিচারপতি শিরানি বন্দর-নায়েককে অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত করেছে। জানুয়ারি মাসে সংসদে প্রতিবেদনটির ওপর ভোট হলে তাঁকে বরখাস্ত করা হতে পারে।সরকারের একজন মন্ত্রী ও সংশ্লিষ্ট সংসদীয় কমিটির সদস্য নিমাল সিরিপালা ডি সিলভা গতকাল শনিবার বলেন, ‘আমরা প্রথম যে পাঁচটি অভিযোগ তদন্ত করেছি, তার তিনটিতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।’ শিরানি বন্দরনায়েকে শ্রীলঙ্কার প্রথম নারী প্রধান বিচারপতি।ডি সিলভা বলেন, বন্দরনায়েকে একটি অবৈধ সম্পত্তির লেনদেন এবং বেশ কয়েকটি ব্যাংক হিসাবের কথা কর্তৃপক্ষের কাছে প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন।শিরানি বন্দরনায়েকে তাঁর বিরুদ্ধে তোলা আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগের সত্যতা অস্বীকার করেছেন। তিনি বলছেন, আত্মপক্ষ সমর্থনের জন্য তাঁকে যথেষ্ট সময় দেওয়া হয়নি। গত বৃহস্পতিবার তিনি ও চারজন বিরোধীদলীয় সাংসদ সংসদীয় দলের শুনানি থেকে বের হয়ে যান।বন্দরনায়েকে সংসদে তোলা সরকারের কয়েকটি বিলের বিরোধিতা করার পর তাঁর বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নেওয়া হয়। এর একটি ছিল প্রেসিডেন্টের ভাই অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী বাসিল রাজাপক্ষের ক্ষমতা বৃদ্ধির বিল। বিবিসি।