প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমেদ মেইতেগকে লিবিয়ার প্রধানমন্ত্রী নির্বাচন করাকে অসাংবিধানিক বলে রায় দিয়েছেন দেশটির একটি আদালত৷ একই সঙ্গে আদালত বলেছেন, আবদুল্লাহ আল থিন্নিই দেশটির বৈধ প্রধানমন্ত্রী৷ লিবিয়া সরকারের একজন মুখপাত্র আদালতের এই রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটাই আদালতের ‘চূড়ান্ত রায়’৷ সব দলকে আদালতের এই রায় অবশ্যই মানতে হবে৷ পরিবারের ওপর সন্ত্রাসী হামলার পর থিন্নি গত এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন৷ তবে তিনি বলেছিলেন, নতুন পার্লামেন্ট গঠিত হওয়ার পর নতুন প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি৷ পরে গত মাসে পার্লামেন্টের বিতর্কিত এক অধিবেশনে মেইতেগ প্রধানমন্ত্রী নির্বাচিত হন৷ মিসরাতার বাসিন্দা ৪২ বছর বয়সী ব্যবসায়ী মেইতেগ ইসলামপন্থী রাজনীতিক না হলেও ইসলামপন্থী দলগুলোর সমর্থন পেয়ে প্রধানমন্ত্রী হন৷ বিবিসি৷