অসুখী হয়ে পড়ছে যুক্তরাজ্যের মেয়েরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যে মেয়েদের মানসিক অবস্থা দিন-দিন শোচনীয় হচ্ছে। ১০ থেকে ১৫ বছর বয়সী ১৪ শতাংশ মেয়ে তাদের সার্বিক জীবনযাপন নিয়ে অসুখী। আর ৩৪ শতাংশ মেয়ে অসুখী নিজের বাহ্যিক রূপ নিয়ে। চিলড্রেনস সোসাইটির বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গবেষকেরা জানান, মেয়েদের মধ্যে নিজেকে কুশ্রী ও মূল্যহীন ভাবার প্রবণতা রয়েছে। গবেষকদের মতে, কিশোরীরা দীর্ঘ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কাটায়, যার সঙ্গে মানসিকভাবে খারাপ থাকার সম্পর্ক রয়েছে। ২০১৩-১৪ সালে মেয়েদের ওপর করা পরিসংখ্যানে দেখা যায়, পাঁচ বছর আগেও মেয়েরা অসুখী কম ছিল। বিবিসি