অসুস্থ হয়ে হাসপাতালে ডিক চেনি
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে হূদ্যন্ত্রের সমস্যার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন কি না, তা জানা যায়নি। ৬৯ বছর বয়সী এই রিপাবলিকান নেতা ১৯৭৮ সালের পর থেকে হূদ্যন্ত্রের সমস্যা নিয়ে পাঁচবার হাসপাতালে ভর্তি হলেন।ডিক চেনির মুখপাত্র পিটার লং জানান, তিনি সুস্থ বোধ করছেন না। তাই জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে দেখছেন। তিনি আরও জানান, চিকিৎসকদের পরামর্শ নিয়েই তিনি হাসপাতালে যান। এ সপ্তাহের শেষ পর্যন্ত ডিক চেনি হাসপাতালে থাকতে পারেন বলেও তিনি জানান।২০০১ সালে চেনির বুকে পেসমেকার প্রতিস্থাপন করা হয়। তা ছাড়া তাঁকে চারবার বাইপাস সার্জারিও করাতে হয়েছে।বহুমুখী স্বাস্থ্যসমস্যা নিয়েও ডিক চেনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একজন শক্তিধর ভাইস প্রেসিডেন্ট হিসেবে আবির্ভূত হয়েছিলেন। পদত্যাগের আগে তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কড়া সমালোচনা করেন। এএফপি।