অসুস্থ হয়ে হাসপাতালে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত সফরে গিয়ে হূদেরাগে আক্রান্ত হয়েছেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী সালাম ফায়াদ। তাঁকে টেক্সাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন সুস্থ হয়ে উঠছেন।রামাল্লায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বুকে তীব্র ব্যথা অনুভব করার পর গত রোববার প্রধানমন্ত্রী ফায়াদকে টেক্সাসের অস্টিনের সেটন মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। বিবৃতিতে বলা হয়, ফায়াদের হূৎপিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনি বন্ধ হয়ে গিয়েছিল। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এএফপি ও বিবিসি।