অস্কার ওয়াইল্ডের প্রেমপত্র প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত আইরিশ কবি ও কথাসাহিত্যিক অস্কার ওয়াইল্ডের নিজের হাতে লেখা কিছু প্রেমপত্র এই প্রথম প্রকাশ করা হয়েছে। তবে তা কোনো প্রেমিকার কাছে লেখা পত্র নয়। এতে এক তরুণ বন্ধুর প্রতি তাঁর বিশেষ দুর্বলতা প্রকাশ পেয়েছে। বিক্রির জন্য এসব চিঠি শিগগিরই নিলামে তোলা হবে। গত বুধবার যুক্তরাজ্যের পত্রিকা টেলিগ্রাফ-এ প্রকাশিত খবরে এ কথা জানা গেছে।আঠারো শতকের শেষদিকে যুক্তরাজ্যের তৎকালীন অভিজাত বংশ ‘মারকুয়েজ অব কুইনসবারির’ ছেলে লর্ড আলফ্রেড ডগলাসকে বিপথগামী করার অভিযোগে অস্কার ওয়াইল্ড দুই বছর কারাদণ্ড ভোগ করেন। তা ছিল মূলত ডগলাসের সঙ্গে তাঁর সমকামিতার অভিযোগ। ওয়াইল্ডের সদ্যপ্রকাশিত এসব চিঠিতে সমসাময়িক এক তরুণের প্রতি তাঁর গভীর অনুরাগের বিষয়টি ফুটে উঠেছে, যিনি ছিলেন একটি পত্রিকার সম্পাদক।২৪ সেপ্টেম্বর ওয়াইল্ডের এই চিঠিগুলো নিলামে তুলবে যুক্তরাজ্যের ডার্বির নিলামকারী প্রতিষ্ঠান ফাইন আর্টস অকশনিয়ার্স। চিঠি বিক্রি করে ১০ হাজার পাউন্ড বা তার বেশি অর্থ পাওয়া যাবে বলে আশা করছে তারা।ওয়াইল্ডের সময় সমকামিতা ছিল কারা ভোগ করার মতো শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু তিনি তা অপরাধ বলে মনে করতেন না। এ ব্যাপারে তিনি তাঁর একটি চিঠিতে লিখেছেন, ‘এর পুরোটাই যে ভুল, তা নয়।’অস্কার ওয়াইল্ড এসব চিঠি লেখেন ১৮৮৭ সালে। ওই সময় তিনি যুক্তরাজ্যের বেশ কিছু সাময়িকীতে নিয়মিত লিখতেন। লেখা সম্পাদনাও করেছেন। আলসাজার ভিয়ানও ছিলেন সম্পাদনার সঙ্গে জড়িত। তাঁকে একাধিক চিঠিতে ওয়াইল্ড সিগার ও ইতালীয় মদ পানের দাওয়াত দিয়েছেন।ওয়াইল্ড প্রতিটি চিঠিতেই ভিয়ানকে তাঁর কাছে আসার আমন্ত্রণ জানান। প্রথম চিঠিতে তিনি লিখেছেন, ‘কাল বিকেলে আমার এখানে চায়ের দাওয়াতে এলে খুব খুশি হব। সাংবাদিকতাবিষয়ক লেখা নিয়ে শিগগিরই এক সন্ধ্যায় আমাদের অবশ্যই বসতে হবে।’সাক্ষাতের ব্যাপারে উৎসাহ জুগিয়ে ওয়াইল্ড তাঁর ওই বন্ধুকে সুদীর্ঘ এক চিঠি লেখেন। তাঁর ওই বন্ধুকে লেখা এটিই ছিল শেষ চিঠি। চিঠির এক জায়গায় তিনি লেখেন, ‘সেখানে শুধু আমরাই থাকব, আর থাকবে এক ফ্লাস্ক ইতালীয় মদ।’ চিঠিতে ওয়াইল্ড তাঁর সম্পাদক বন্ধুর বাড়িতে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন। তিনি বলেন, বাইরের ভিড়ভাট্টায় কথা বলা দায়। এর চেয়ে একান্তে যাওয়াই ভালো।ওয়াইল্ডের পুরো নাম অস্কার ফিংগাল ও’ফ্ল্যাহার্টি উইলস ওয়াইল্ড। ১৮৫৪ সালের ১৬ অক্টোবর তাঁর জন্ম। অক্সফোর্ডের মেডেলিন কলেজ থেকে শিক্ষা লাভ করেন তিনি। ১৮৮৬ থেকে ১৮৮৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক পত্রপত্রিকায় নিবন্ধ, গল্প, কবিতা ও উপন্যাস লেখেন ওয়াইল্ড। ১৯০০ সালের ৩০ নভেম্বর ওয়াইল্ড মারা যান। টেলিগ্রাফ।