অস্কার বেচলে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৪২ সালে অস্কারজয়ী জোসেফ রিটের উত্তরসূরিদের আদালতে হাজির করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা রিটের অস্কার পুরস্কারের সঙ্গে পাওয়া মূর্তিটি বিক্রি করে দিয়েছেন। দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স গত মঙ্গলবার জোসেফ রিটের উত্তরসূরিদের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসের আদালতে মামলা করে। মামলায় বলা হয়, অস্কারের মূর্তিটি যাঁরা বিক্রি করেছেন, তাঁরা অ্যাকাডেমি অব মোশন পিকচারের আইন লঙ্ঘন করেছেন। মামলায় নিলাম প্রতিষ্ঠান ব্রায়ারব্রুক অকশনকেও অভিযুক্ত করা হয়। জোসেফ রিট মাই গল সল চলচ্চিত্রে শিল্প নির্দেশনার জন্য অস্কার পুরস্কার পান। টাইম।