অস্কারজয়ী অভিনেতা ফিলিপ হফম্যান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কারবিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা ফিলিপ হফম্যান গতকাল রোববার মারা গেছেন। নিউইয়র্কের ম্যানহাটনে নিজ অ্যাপার্টমেন্টে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। ২০০৫ সালে ক্যাপোট চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি অস্কার (সেরা অভিনেতা) পান। তাঁর মৃতু্যর ব্যাপারে সংশ্লিষ্ট চিকিত্সা কর্মকর্তারা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, তাঁরা গতকাল স্থানীয় সময় বেলা সোয়া ১১টায় তাঁর মৃতু্যর বিষয়ে একটি টেলিফোন পান। অতিরিক্ত ড্রাগ সেবনে তাঁর মৃতু্য হয়েছে বলে নিউইয়র্ক পুলিশের একটি সূত্র মনে করছে। খবর বিবিসি ও এএফপি।