অস্ট্রেলিয়ায় পুলিশ হত্যার ঘটনায় মসজিদে তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় গত শুক্রবার পুলিশের এক সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় নিউ সাউথ ওয়েলস রাজ্যের এক মসজিদে তল্লাশি চালিয়েছে পুলিশ। কর্তৃপক্ষ দাবি করেছে, পুলিশের ওই সদস্যকে হত্যার আগে ১৫ বছর বয়সী অভিযুক্ত কিশোর মসজিদটিতে গিয়েছিল। খবর এএফপির।
সিডনি শহরের পশ্চিম প্রান্তে প্যারামাত্তা এলাকায় ঘটনাস্থলের কাছে ওই মসজিদে ধর্মীয় নেতাদের অনুমতিক্রমে তল্লাশি চালানো হয় বলে রাজ্য পুলিশ জানায়। গতকাল রোববার এক বিবৃতিতে পুলিশ বলে, কর্তৃপক্ষের নির্দেশক্রমে শনিবার ওই তল্লাশি চালানো হয়েছে। ধর্মীয় নেতারা এ কাজে পূর্ণ সহযোগিতা দিয়েছেন। তবে তল্লাশির ফলাফল নিয়ে কিছু বলা হয়নি বিবৃতিতে।
নিহত পুলিশ কার্টিস চেং ১৭ বছর ধরে রাজ্য পুলিশের অর্থ বিভাগে কর্মরত ছিলেন। নিজ অফিসের বাইরে হত্যা করা হয় তাঁকে।