অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যাবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টনি অ্যাবট
টনি অ্যাবট

অস্ট্রেলিয়ায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ বুধবার দায়িত্ব নিলেন টনি অ্যাবট।
বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, রাজধানী ক্যানবেরার গভর্নমেন্ট হাউসে এক অনুষ্ঠানে শপথ নিয়েছেন ৫৫ বছর বয়সী অ্যাবট।
৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মূল ইস্যুগুলোর মধ্যে ছিল দেশের অর্থনীতি, বিশেষ করে নৌকায় করে আসা শরণার্থী ও কার্বন কর। নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টি ধরাশায়ী হয়। অ্যাবটের রক্ষণশীল লিবারেল ন্যাশনাল জোট বিপুল ব্যবধানে জয়ী হয়।
নির্বাচনে জয়ের পর সিডনিতে সমর্থকদের উদ্দেশে বিজয়ী ভাষণে টনি অ্যাবট বলেন, ‘আমি ঘোষণা দিচ্ছি, আজ থেকে অস্ট্রেলিয়ায় নতুন ব্যবস্থাপনা চালু হলো এবং এ দেশ ব্যবসার জন্য উন্মুক্ত।’ দেশের বাজেটকে উদ্বৃত্ত বাজেটে পরিণত এবং এশিয়া থেকে নৌকায় করে অভিবাসীদের আগমন বন্ধ করার ঘোষণা দেন তিনি।