অস্ট্রেলিয়ায় সম্মানসূচক ডিগ্রি পেলেন সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল শান্তি পুরস্কারজয়ী মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চিকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরাভিত্তিক বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে ওই ডিগ্রি গ্রহণ করেন সু চি।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) প্রতিবেদনে জানানো হয়, গণতন্ত্রকে এগিয়ে নেওয়া ও সমাজসেবায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে সু চিকে সম্মানসূচক ডক্টরেট অব লেটারস ডিগ্রি দেওয়া হয়েছে।
সু চি গতকাল অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির আচার্য গ্যারেথ ইভান্সের কাছ থেকে বিশেষ সনদ গ্রহণ করেন। এ সময় সু চি বলেন, ‘অনেকের ধারণা, আমরা আমাদের যাত্রাপথের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আসলে আমরা যাত্রা শুরু করেছি মাত্র। আমরা যে পথ পছন্দ করেছি, সেই পথে এগিয়ে যাওয়ার সামর্থ্য আমাদের রয়েছে।’ পিটিআই।