অস্ট্রেলিয়ার ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া প্রশান্ত মহাসাগরীয় দুটি দ্বীপে থাকা শরণার্থীদের মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে পাঠানোর চিন্তাভাবনা করছে বলে খবর প্রচারিত হয়েছে। তবে অস্ট্রেলিয়ার অভিবাসন-বিষয়ক মন্ত্রী পিটার ডাটনের একজন মুখপাত্র গতকাল শনিবার এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। অর্থমন্ত্রী মাথিস করম্যানও স্কাই নিউজকে বলেন, এ বিষয়ে কোনো ঘোষণা থাকলে অভিবাসন-বিষয়ক মন্ত্রীই দেবেন। নৌকাযোগে আসা ওই শরণার্থীদের নিজের সমুদ্রসীমা থেকে আটক করে নাউরু ও পাপুয়া নিউগিনিতে নির্দিষ্ট শিবিরে রেখে দেয় অস্ট্রেলিয়া। সেখানে রেখে তাদের আশ্রয়ের আবেদনের যৌক্তিকতা যাচাই করা হয়। ওই সব শিবিরের পরিবেশ ও নৌপথে আসা আশ্রয়প্রার্থীদের প্রতি আচরণ নিয়ে অস্ট্রেলিয়া সমালোচিত হয়েছে।
এএফপি