অস্ট্রেলিয়ার অভিবাসী কেন্দ্রে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাউরু দ্বীপে অবস্থিত অস্ট্রেলিয়ার অভিবাসী কেন্দ্রে যৌন হয়রানি ও নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার ফাঁস হওয়া দুই হাজারের বেশি নথি থেকে এ তথ্য জানা গেছে।
ক্যানবেরার বর্তমান নীতি অনুসারে, নৌকায় করে আসা আশ্রয়প্রার্থীদের দূরবর্তী প্রশান্ত মহাসাগরীয় দেশ নাউরু অথবা পাপুয়া নিউগিনির মানুস দ্বীপে পাঠিয়ে দেওয়া হয়। শরণার্থীর মর্যাদা পেলেও তাদের অস্ট্রেলিয়ায় পুনর্বাসনের সুযোগ দেওয়া হয় না। অস্ট্রেলিয়ায় এখন অভিবাসী প্রবাহ থেমেছে। তা সত্ত্বেও ক্ষুদ্র দ্বীপ নাউরুতে রয়েছে প্রায় ৪৪২ জন এবং মানুসে রয়েছে এর প্রায় দ্বিগুণ সংখ্যক লোক।