অস্ট্রেলিয়ার উপকূলে নৌকাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার উদ্দেশে সমুদ্রপথে পাড়ি জমানো হতভাগ্যদের নিয়ে ডুবে যাওয়া নৌকার যাত্রীদের খোঁজে গতকাল শুক্রবারও উদ্ধার তৎপরতা অব্যাহত ছিল। গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপের উপকূলে এ নৌকাডুবি হয়। এরপর তিনটি মৃতদেহসহ ১১০ যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও আরও প্রায় ৮০ জন এখনো নিখোঁজ রয়েছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জাসোন ক্লারে জানিয়েছেন, ভারত সাগর পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থীদের বহনকারী নৌকাটিতে ২০০ যাত্রী ছিল। এর মধ্যে ১৩ বছরের একটি বালকসহ ১১০ জনকে জীবিত ও তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এএফপি, বিবিসি।