অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুকে স্মরণ
অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় (ডব্লিউএসইউ) ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রবাসীরা। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে আসা প্রবাসীরা পেলেন যেন এক খণ্ড বাংলাদেশ।
২০১৭ সালে আইন ও বিচার বিভাগের উদ্যেগে বিশ্ববিদ্যালয়ের সহায়তায় বঙ্গবন্ধুর এই ভাস্কর্য স্থাপন করা হয়।
বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা। তিনি বলেন, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যই এক খণ্ড বাংলাদেশ। তিনি বলেন, একটি প্রকল্পের এ ভাস্কর্য স্থাপন করা হয়েছে। প্রকল্প বিষয়ে চুক্তির আগে ভাস্কর্য স্থাপনের প্রস্তাব দেওয়া হলে বিশ্ববিদ্যালয় তা সাদরে গ্রহণ করে। এরপর বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদনক্রমে ভাস্কর্যটি ঢাকা থেকে তৈরি করে পাঠানো হয়। জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে ক্যাম্পাসে তা স্থাপন করা হয়।
অস্ট্রেলিয়ার প্রবাসী খন্দকার তারিক হাসান জানান, এটিই একমাত্র বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য। আমার সন্তানকে এই ভাস্কর্য দেখিয়ে বলেছি, ইনিই বঙ্গবন্ধু। আমাদের স্বাধীনতা বাংলাদেশ দিয়েছেন। ইনিই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিজ্ঞপ্তি।