অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন দল সমকামীদের বিয়ের পক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের বিরোধিতা সত্ত্বেও সমকামী বিবাহের পক্ষে অবস্থান নিয়েছে দেশটির ক্ষমতাসীন দল লেবার পার্টি। সিডনিতে লেবার পার্টির এক সম্মেলনে গতকাল শনিবার এ সিদ্ধান্ত হয়।তবে পার্লামেন্টে এ সংক্রান্ত কোনো বিল উত্থাপনের আগে আইনপ্রণেতাদের নীতিগত ভোটাভুটি হবে। সমকামী বিবাহের পক্ষে-বিপক্ষে গতকালের সম্মেলনে তীব্র বিতর্ক হয়। পরে এ বিষয়ে দলের অবস্থান পরিবর্তনের সিদ্ধান্ত হয়। উপস্থিত ৪০০ প্রতিনিধি তুমুল করতালি দিয়ে এ সিদ্ধান্তকে স্বাগত জানান।সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী গিলার্ড বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো একটি সম্মানজনক পরিবেশ-পরিস্থিতিতে আমরা সমকামীদের মধ্যে বিয়ে নিয়ে বিতর্কে অংশ নিচ্ছি।’অস্ট্রেলিয়ায় রক্ষণশীল বিরোধী দলের চেয়ে সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে লেবার পার্টির। তাই এ বিল পাস হওয়ার সম্ভাবনা ক্ষীণ।অস্ট্রেলিয়ায় বর্তমানে সমকামীদের বিয়ে নিষিদ্ধ। তবে কয়েকটি রাজ্যে সমকামীদের সহাবস্থানের অনুমতি দেওয়া হয়। সমকামী দম্পতিরা সেখানে সাধারণ দম্পতিদের মতোই অবসর-ভাতা ও চিকিৎসাসেবা পান।সমকামীদের বিয়ের সমর্থনে জাতীয় সম্মেলন আহ্বান করেছিলেন অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির চিফ মিনিস্টার অ্যান্ড্রু বার। তিনি বলেন, ‘সমকামীরা আমাদের সমাজেরই অংশ। তারা সম-অধিকার পাওয়ার যোগ্য।’ এএফপি ও বিবিসি অনলাইন।