অস্ট্রেলিয়ার দুই-তৃতীয়াংশ লোক স্থূলকায়: সমীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার দুই-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক লোক স্থূলকায়। সে দেশে ধূমপান ও মদ্যপানের মাত্রা হ্রাস পাওয়া সত্ত্বেও স্থূলতার হার বেড়ে যাচ্ছে।গতকাল সোমবার অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরো (এবিএস) এই তথ্য জানিয়েছে। এবিএস বলেছে, অন্যান্য অস্বাস্থ্যকর অভ্যাস ত্যাগ করা সত্ত্বেও অস্ট্রেলীয়দের শরীরে মেদ জমে যাচ্ছে। সমীক্ষায় দেখা গেছে, অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার ৬৩ দশমিক ৪ শতাংশ লোক স্থূলকায়। চার বছর আগের তুলনায় স্থূলতা বৃদ্ধির এই হার ২ শতাংশের বেশি।এবিএসের পরিসংখ্যানবিদ পল জেলফ্স বলেন, ‘স্থূলকায় প্রাপ্তবয়স্ক অস্ট্রেলিয়ানদের সংখ্যা ২ শতাংশের বেশি বেড়েছে।’১৯৯৫ ও ২০০৭-০৮ সালে এই হার ছিল যথাক্রমে ৫৬ দশমিক ৩ ও ৬১ দশমিক ২ শতাংশ। জেলফ্স বলেন, অস্ট্রেলিয়ান হেলথ সার্ভে ২০১১-১২ সালে ৩৩ হাজার ৫০০ লোকের ওপর জরিপ চালিয়েছে। এতে দেখা গেছে, ৭০ দশমিক ৩ শতাংশ পুরুষ ও ৫৬ দশমিক ২ শতাংশ নারী এই মেদ হ্রাসের লড়াইয়ে হেরে যাচ্ছেন। এএফপি।