অস্ট্রেলিয়ার নাম বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের স্থানগুলোর ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কিত এক প্রতিবেদনে অস্ট্রেলিয়ার নাম দেশটির অনুরোধে বাদ দেওয়া হয়েছে। বিজ্ঞানী ও পরিবেশবাদীরা অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তকে ‘চরম বিরক্তিকর’ বলে আখ্যায়িত করেছেন। ‘পরিবর্তিত জলবায়ু এবং বিশ্ব ঐতিহ্য ও পর্যটন’ শীর্ষক ওই প্রতিবেদনটি গত বৃহস্পতিবার যৌথভাবে প্রকাশ করে ইউনেসকো, দ্য ইউনিয়ন অব কনসার্নড সায়েন্টিস্ট এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচি। প্রতিবেদনে স্ট্যাচু অব লিবার্টি, ভেনিসসহ বিশ্বের ২৯টি দেশের ৩১টি বিপন্নপ্রায় ঐতিহ্যের তালিকা তুলে ধরা হয়। এ তালিকায় অস্ট্রেলিয়ার অনন্য প্রাকৃতিক নিদর্শন গ্রেট ব্যারিয়ার রিফ, কাকাডু ন্যাশনাল পার্ক এবং তাসমানিয়ার সংরক্ষিত প্রাকৃতিক এলাকার নামও ছিল।

এএফপি