প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইবোলা ভাইরাস উপদ্রুত পশ্চিম আফ্রিকার দেশগুলোর নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করায় অস্ট্রেলিয়ার সমালোচনা করেছে সিয়েরা লিওন ও লাইবেরিয়া। এ দুটি দেশেই প্রাণঘাতী এ ভাইরাসের প্রকোপ বেশি। অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী স্কট মরিসন গত সোমবার বলেন, ইবোলা আক্রান্ত দেশগুলোর নাগরিকদের এখন সে দেশে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। ইতিমধ্যে অনুমোদিত ভিসাগুলোও বাতিল করা হবে। মরিসনের এই ঘোষণার কথা বিশ্ব গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে। কোনো কোনো আইনপ্রণেতা ও বিশেষজ্ঞ বলছেন, অস্ট্রেলিয়া অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে। এবিসি