অস্ট্রেলিয়ার লেখক ব্রাইস কোর্টনে মারা গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার বিখ্যাত লেখক ব্রাইস কোর্টনে (৭৯) গত বৃহস্পতিবার নিজ বাড়িতে মারা গেছেন। তিনি পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন।দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী কোর্টনের প্রথম উপন্যাস দ্য পাওয়ার অব ওয়ান লিখেই বিখ্যাত হন। ওই উপন্যাসে তিনি দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের মধ্যে জন্ম এবং বেড়ে ওঠা এক শিশুর গল্প বলেন। বইটি ৮০ লাখ কপি বিক্রি হয়েছে। কোর্টনে ৫০ বছর বয়সে লেখা শুরু করেন। ২১টি বই লেখেন। বিশ্বে তাঁর দুই কোটির বেশি বই বিক্রি হয়েছে।মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে প্রকাশিত হয় ব্রাইস কোর্টনের শেষ উপন্যাস জ্যাক অব ডায়মন্ড।দক্ষিণ আফ্রিকার লিপপোপে প্রদেশে জন্মগ্রহণ করেন কোর্টনে। লন্ডনে সাংবাদিকতায় পড়াশোনা শেষে ১৯৫০ সালে অস্ট্রেলিয়া চলে যান। বিবিসি।