অস্ট্রেলিয়ার হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশ্রয়প্রার্থী শরণার্থীকে পুনর্বাসিত না করতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল প্রতিবেশী নিউজিল্যান্ডকে সাবধান করে দিয়েছেন। কাল শুক্রবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীদের বার্ষিক আলোচনার আগে এ সতর্কতা উচ্চারণ করলেন তিনি। টার্নবুল ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি-র বৈঠকে অস্ট্রেলিয়া থেকে নাউরু দ্বীপের আটককেন্দ্রে বহিষ্কারের মুখে থাকা ২৬৭ আশ্রয়প্রার্থীর বিষয় আলোচনা হওয়ার কথা। টার্নবুল সাংবাদিকদের বলেন, আশ্রয় দেওয়া হলে আরও বেশি লোক অবৈধভাবে অস্ট্রেলিয়ায় আসবে। আল-জাজিরা