অস্ট্রেলিয়ার 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা পাপুয়া নিউ গিনির মানুস দ্বীপের আটককেন্দ্রের আশ্রয়প্রার্থীদের সে দেশে প্রবেশ করতে দেবে না। সেখানে থাকা অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থী কয়েক শ মানুষ চার দিন ধরে অনশন করছে। প্রতিবেশী পাপুয়া নিউ গিনির মানুস দ্বীপ ও প্রশান্ত মহাসাগরীয় ভূখণ্ড নাউরুতে অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থীদের আটক রাখা হয়। সেখান থেকেই তাদের আবেদনসহ অন্যান্য বিষয় বিবেচনা করা হয়। আটককেন্দ্রটির আন্দোলনরত আশ্রয়প্রার্থীদের ছবি প্রকাশিত হওয়ার পর বিভিন্ন মানবাধিকার সংগঠন এর সমালোচনা করে। এর পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া এ ঘোষণা দেয়।
বিবিসি