অস্ট্রেলিয়ায় অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার সিডনি শহর থেকে দুজনকে গ্রেপ্তার করেছে দেশটির সন্ত্রাসবাদবিরোধী পুলিশ। গত সেপ্টেম্বরে সিডনি ও ব্রিসবেনে শুরু হওয়া সন্ত্রাসবাদবিরোধী অভিযানের আওতায় এ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন হলেন সুলাইমান খালিদ (২০)। তাঁর বিরুদ্ধে গতকাল বুধবার সরকারি লক্ষ্যবস্তুতে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার হওয়া অন্যজনের বিরুদ্ধে বিচারকের দেওয়া বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাঁর নাম প্রকাশ করা হয়নি। এএফপি