প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন রক্ষণশীল জোট জয়ী হয়েছে। বিরোধী লেবার পার্টি পরাজয় মেনে নেওয়ার পর প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল তাঁর দলকে গতকাল রোববার বিজয়ী ঘোষণা করেন। লেবার পার্টির নেতা বিল শর্টেন টার্নবুলকে অভিনন্দন জানিয়েছেন। গত সপ্তাহে অনুষ্ঠিত ওই নির্বাচনের ভোট গণনা এখনো চলছে। এখন পর্যন্ত ক্ষমতাসীন জোট প্রতিনিধি পরিষদের ১৫০ আসনের মধ্যে ৭৪টি আসনে জয় পেয়েছে। পূর্বাভাস অনুযায়ী, এই জোট আরও দুটি আসনে জয় পেতে যাচ্ছে। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এরই মধ্যে বাজেটের বিষয়ে এবং অনাস্থা ভোটে তিনজন স্বতন্ত্র সংসদের সমর্থন অর্জন করেছেন।
এএফপি