অস্ট্রেলিয়ায় চাঁদের মাটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদে যাওয়া প্রথম ব্যক্তি নিল আর্মস্ট্রং চন্দ্রপৃষ্ঠের যে শিলাখণ্ড পৃথিবীতে নিয়ে এসেছেন, তার সঙ্গে অস্ট্রেলিয়ায় পাওয়া যাওয়া একটি শিলাখণ্ডের মিল আছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। অস্ট্রেলিয়ায় পাওয়া শিলাখণ্ডটি ১০০ বছরের পুরোনো।১৯৬৯ সালে অ্যাপোলো-১১ নভোযান চন্দ্রাভিযানে যায়। সফল অভিযান শেষে পৃথিবীর মাটিতে এ নভোযান যেখানে অবতরণ করে সে এলাকার নাম দেওয়া হয় ‘শান্তি সাগর’। চাঁদ থেকে আনা তিনটি শিলাখণ্ডের একটির নাম রাখা হয় ট্রাংকুইলিটি। কিন্তু এ শিলাখণ্ডটি হারিয়ে যায়। দীর্ঘ ৪০ বছরেও এর খোঁজ মেলেনি।অস্ট্রেলিয়ার কার্টেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী বিরগার রাসমুসেন বলেছেন, ভূতত্ত্ববিদদের এই আবিষ্কারের আগ পর্যন্ত এত দিন ধারণা করা হতো, ট্রাংকুইলিটি চাঁদের নিজস্ব মাটি।ভূতত্ত্ববিষয়ক সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে রাসমুসেন বলেন, আবিষ্কৃত এ শিলাখণ্ডগুলো সব সময়ই পৃথিবীর অংশ। এগুলো চাঁদ থেকে আসেনি। সার্বিকভাবে চাঁদের রসায়ন এবং গঠন-প্রক্রিয়ার সঙ্গে পৃথিবীর মিল রয়েছে।বিজ্ঞানী রাসমুসেনের কাছে প্রথম যখন চাঁদের মাটির নমুনা আসে তিনি তখন বলেছিলেন, এসব অত্যন্ত মূল্যবান। কিন্তু দীর্ঘ গবেষণার পর তিনি দাবি করেন, এসব পৃথিবীতেই ছিল। এএফপি।