অস্ট্রেলিয়ায় ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে যেসব আসনে, সেগুলোর ভোট গণনা চলছে। তাই ফলাফল প্রকাশ করতে কয়েক দিন সময় লাগবে।
পার্লামেন্টের নিম্নকক্ষের ১৫০টি আসনের মধ্যে ১২টি আসন নিয়ে সংশয় রয়েছে। নির্বাচন-পূর্ব জনমত জরিপ, ডাকযোগে দেওয়া ভোট এবং ভোটকেন্দ্রে অনুপস্থিত নাগরিকদের ভোট মিলিয়ে গণনা আগামীকাল মঙ্গলবার আবার শুরু হবে। অস্ট্রেলীয় নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, লেবার পার্টি ৭১টি আসন ও ক্ষমতাসীন লিবারেল-ন্যাশনাল জোট ৬৭টি আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থী ও ছোট ছোট রাজনৈতিক দলগুলোও এবার ভোটের নজিরবিহীন অংশ পেয়েছে।
প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল গতকাল রোববার বলেছেন, তিনি নতুন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৭৬টি আসনে জয়ের আশা করছেন। ডাকযোগে পাওয়া ভোট তাঁর দলের প্রার্থীদের অনুকূলেই থাকার কথা