প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দক্ষিণ পার্থের ইয়ারলুপ শহর পুড়িয়ে অন্য জনপদের দিকে এই দাবানল ধেয়ে যাচ্ছে। ৫৮ হাজার হেক্টর এলাকার ঘরবাড়ি, ফসল ও গাছপালা ইতিমধ্যে পুড়ে গেছে। ঘণ্টায় ৬০ কিলোমিটার গতির বাতাসের সঙ্গে কোথাও কোথাও ৫০ ফুটের বেশি উচ্চতা নিয়ে দাবানলের শিখা ধেয়ে যাচ্ছে। অগ্নিনির্বাপণ কর্মীরা বলেছেন, ইয়ারলুপ শহরের ৯৫টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।
বিবিসি