অস্ট্রেলিয়ায় দাবানল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের প্রত্যন্ত এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, প্রদেশটির চারদিকে অন্তত ৯৭টি স্থানে আগুন জ্বলছে। এগুলোর মধ্যে ৩৭টি স্থানে আগুন মারাত্মক আকারে ছড়িয়ে পড়ছে। অস্ট্রেলিয়া জুড়ে এখন দাবদাহ চলছে। কিছু কিছু এলাকায় তাপমাত্রা রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
রয়টার্স