অস্ট্রেলিয়ায় নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার নির্বাচন আজ। নির্বাচনে প্রধান দুটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে, এটি হবে দেশটির এ পর্যন্ত সবচেয়েপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণনির্বাচনের একটি।মধ্য-ডান জোটের নেতা টনি অ্যাবটের দিক থেকে তীব্র চ্যালেঞ্জের মুখে পড়েছেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড।সর্বশেষ জরিপ অনুযায়ী দুই পক্ষের প্রতি ভোটারদের সমর্থন একেবারে সমান সমান। দ্য অস্ট্রেলিয়ান পত্রিকার জন্য ‘নিউজপোল’-এর করা জরিপে এই চিত্র বেরিয়ে এসেছে। গত মঙ্গলবার ও বুধবার এক হাজার ৬০০ ভোটারের ওপর ওই জরিপ চালানো হয়। এর আগে গত সোমবার নিউজপোলের জরিপে দেখা যায়, ক্ষমতাসীন লেবার পার্টির পক্ষে রয়েছেন ৫২ শতাংশ ভোটার। বিরোধীদের পক্ষে রয়েছেন ৪৮ শতাংশ ভোটার।বিশ্লেষকেরা বলছেন, ১৯৬১ সালের পর এবারের নির্বাচনে সবচেয়ে কঠিন লড়াই হবে। ওই বছর মাত্র একটি আসনে জয়-পরাজয় নির্ধারিত হয়েছিল।এবারের নির্বাচনে খনি কর, অর্থনীতি, অভিবাসন ও জলবায়ু পরিবর্তনের মতো ইস্যুগুলো প্রাধান্য পাবে।সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাডের পতনের জন্য প্রস্তাবিত ৪০ শতাংশ খনি করকে আংশিকভাবে দায়ী করা হয়। তার জায়গায় জুলিয়া গিলার্ড এসে হার কমিয়ে ৩০ শতাংশ করেন। গিলার্ড বলেছেন, তিনি পুনর্নির্বাচিত হলে এই কর আর কমানো হবে না। অন্যদিকে টনি অ্যাবট বলেছেন, ক্ষমতায় গেলে তিনি খনি কর কমিয়ে দেবেন।অভিবাসন, আশ্রয়প্রার্থী বিষয়ে উভয় নেতাই কঠোর অবস্থানের কথা বলেছেন। মোট অভিবাসনের সংখ্যা কমিয়ে আনার কথা বলেছেন দুজনই। এএফপি, বিবিসি।