অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার স্থানীয় সময় সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভিক্টোরিয়া পুলিশ। বিবিসি অনলাইনের খবরে এসব তথ্য জানানো হয়।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে ওই এলাকায় আবহাওয়া খারাপ ছিল বলে উল্লেখ করা হয়েছে। দুর্ঘটনার পর এয়ার অ্যাম্বুলেন্স ও কোস্ট গার্ডের নৌকাসহ জরুরি উদ্ধারকারীদের ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ সেখান থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে। তবে ছয় আসনের ওই বিমানে কত জন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা জানা যায়নি।