অস্ট্রেলিয়ায় লেবার পার্টির নেতৃত্বে গিলার্ডই থাকছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই যাত্রায় বেঁচে গেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। দলের নেতৃত্ব নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন কেভিন রাড। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার গিলার্ড দলের প্রধান থাকছেন। গতকাল বৃহস্পতিবারই গিলার্ড এক প্রতিক্রিয়ায় জানান, ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্বের বিষয়টি মীমাংসা হয়ে গেছে।দলের একজন পার্লামেন্ট সদস্য আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে দলের পক্ষে কে নেতৃত্ব দেবেন, তা মীমাংসা হওয়া দরকার বলে প্রশ্ন তুললে গিলার্ডের ভোটাভুটির আহ্বান জানান।দলের একটি পক্ষ এও বলেছিল, আগামী নির্বাচনে দলের ভরাডুবি ঠেকাতে গিলার্ডের জায়গায় তারা সাবেক নেতা কেভিন রাডকে প্রধান হিসেবে দেখতে চায়। গতকাল স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় এই ভোট হওয়ার কথা ছিল।তবে গতকাল শেষ মুহূর্তে রাড দলের নেতৃত্ব নিয়ে ভোটাভুটিতে অংশ নিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, দলে তাঁর পক্ষে যথেষ্ট সমর্থন নেই। ২০১০ সালে গিলার্ডের কাছে দলের নেতৃত্ব হারিয়েছিলেন কেভিন রাড। লেবার পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর দুই বছর ধরে জুলিয়া গিলার্ডের নেতৃত্ব হুমকির মুখে রয়েছে, বিশেষ করে ভোটাররা লেবার পার্টি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। লেবার পার্টির মন্ত্রী সাইমন ক্রিন বলেন, এটি কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটি দলের ও দেশের ভবিষ্যতের বিষয়।এক জনমত জরিপের ফলে আভাস পাওয়া গেছে, আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে লেবার পার্টি পার্লামেন্টের ১৫০ আসনের মধ্যে ২০টি আসন হারাবে। বিবিসি।