অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি অভিবাসী ভারতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় স্থায়ী অভিবাসীদের তালিকায় ভারতীয়রা সংখ্যার দিক থেকে এই প্রথমবারের মতো প্রথম স্থানে উঠে এসেছে। তালিকায় প্রথম ১০টি দেশের মধ্যে ছয়টিই এশিয়াভুক্ত। অস্ট্রেলিয়ায় ২০১১-১২ সালের অভিবাসন-সংক্রান্ত একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।প্রতিবেদনে বলা হয়, দেশটিতে অভিবাসীদের মধ্যে ১৫ দশমিক ৭ শতাংশ ভারতীয়। তাদের মোট সংখ্যা ২৯ হাজার জন। দ্বিতীয় অবস্থানে থাকা চীনাদের মোট সংখ্যা ২৫ হাজার। এ ছাড়া যুক্তরাজ্য থেকে অস্ট্রেলিয়ায় অভিবাসন গ্রহণ করেছে ২৫ হাজার ২৭৫ জন। এই অভিবাসীর বেশির ভাগই দক্ষ পেশাজীবী। তালিকায় শীর্ষে রয়েছেন হিসাবরক্ষক, বাবুর্চি ও সফটওয়্যার প্রকৌশলীরা।অভিবাসীদের ওই তালিকায় চীন ও যুক্তরাজ্য গত দুই বছর শীর্ষে ছিল। ২০১১ সালের জুন থেকে ২০১২ সালের জুনের মধ্যে প্রায় এক লাখ ৮৫ হাজার মানুষ অস্ট্রেলিয়ায় স্থায়ী অভিবাসন গ্রহণ করে। তাদের মধ্যে এক লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ দক্ষ পেশাজীবী হিসেবে অভিবাসী হয়। বিবিসি।