অস্ট্রেলিয়ায়এক নারীকে আগুনে পুড়িয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ায় ৪২ বছর বয়সী এক নারীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। আগুন দেওয়ার আগে ওই নারীকে ছুরিকাঘাতও করা হয়। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মেলবোর্নের একটি গ্যাস স্টেশনে ছুরিকাহত ওই নারীর গাড়ির চারদিকে আগুন জ্বলছিল। এ সময় আক্রমণকারী বলছিল, তাঁকে (নারীকে) পুড়তে দাও। অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, অগ্নিদগ্ধ ওই নারীকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এএফপি।