অস্ট্রেলীয় বাহিনীতে প্রিন্স হ্যারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন বাদেই ব্রিটিশ সামরিক বাহিনী থেকে অবসর নেবেন প্রিন্স হ্যারি। এমন অবস্থায় গতকাল অস্ট্রেলীয় সেনাবাহিনীতে কাজ শুরু করলেন তিনি। ৩০ বছর বয়সী হ্যারি গতকাল যখন অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে যান, তাঁকে দেখতে সেখানে ভিড় করেন শত শত শুভাকাঙ্ক্ষী। এরপর তিনি অস্ট্রেলীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান মার্শাল মার্ক বিনসকিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সাদা উর্দি পরা হ্যারি তাঁর হাতে তুলে দেন রানি দ্বিতীয় এলিজাবেথের একটি চিঠি। তাতে লেখা ছিল, তাঁর নাতি অস্ট্রেলীয় বাহিনীতে সময় কাটিয়ে ‘বিপুলভাবে উপকৃত’ হবেন। এর আগে হ্যারি ব্রিটিশ অ্যাপাচি হেলিকপ্টার চালিয়েছেন। খবর মোতাবেক, অস্ট্রেলিয়াতেও হেলিকপ্টার চালানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
এএফপি