অস্ত্র আইনের পক্ষে ব্লুমবার্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে কঠোর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রণয়নের জন্য টেলিভিশনে প্রচারণা চালাবেন নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ। এ জন্য খরচ হবে এক কোটি ২০ লাখ ডলার।যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্যের টেলিভিশনে প্রচারণা চালানো হবে। প্রচারণার মাধ্যমে ভোটারদের এমনভাবে প্রভাবিত করা হবে, যাতে তাঁরা সিনেটরদের নিয়ন্ত্রণ আইনের ব্যাপারে প্রভাবিত করতে পারেন। ব্লুমবার্গ বলেছেন, ‘আমার প্রত্যাশা সচেতনভাবেই কংগ্রেসে আগ্নেয়াস্ত্র আইনটি পাস হবে।’ আগামী মাসে কংগ্রেসে ওই আইনের বিষয়ে ভোটাভুটি হওয়ার কথা।তবে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এসআরএ) ব্লুমবার্গের প্রচারণাকে উড়িয়ে দিয়েছেন। গত রোববার এনবিসি টেলিভিশনের মিট দ্য প্রেস অনুষ্ঠানে ব্লুমবার্গকে উদ্দেশ করে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ওয়েন লাপিয়ার বলেন, নিজের বিপুল অর্থ খরচের মাধ্যমে তিনি কখনোই মার্কিন জনগণের ওপর কঠোর অস্ত্র আইন চাপিয়ে দিতে পারবেন না। বিবিসি।