অস্ত্র নিয়ন্ত্রণে আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে কঠোর আইন প্রণয়ন করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো আইনটি অনুমোদন করেছেন। সরকারের একজন মুখপাত্র গতকাল রোববার এ খবর জানান। নতুন এই আইনের ফলে আগ্নেয়াস্ত্র কিনতে আগ্রহী ব্যক্তিদের এখন থেকে মাদক ও মনস্তত্ত্ব-বিষয়ক পরীক্ষার ছাড়পত্র পেতে হবে। এ ছাড়া তাদের আয় ও কর পরিশোধের বৈধ প্রমাণ দেখাতে হবে। দেশটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি চলতি বছর গুলিতে নিহত হন। তাই সরকার অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে উদ্যোগী হয়। এএফপি।