অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানে দুর্নীতি, হুমকিতে বিশ্বনিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের শীর্ষস্থানীয় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর দুই-তৃতীয়াংশই কীভাবে দুর্নীতি প্রতিরোধ করে, এ বিষয়ে পর্যাপ্ত তথ্য সরবরাহ করে না। এসব প্রতিষ্ঠানে দুর্নীতি হয়। এতে বিশ্বের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, চীনসহ বিশ্বের ১০টি শীর্ষস্থানীয় অস্ত্র রপ্তানিকারক দেশের ওপর গবেষণা শেষে ওই প্রতিবেদন তৈরি করে টিআই। জার্মানভিত্তিক আন্তর্জাতিক এই সংস্থাটি ১২৯টি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের ওপর গবেষণা চালায়। এই প্রতিষ্ঠানগুলো বিশ্বের অন্তত ৯০ শতাংশ অস্ত্র বিক্রি করে থাকে। এসব অস্ত্রের মূল্য অন্তত ১০ ট্রিলিয়ন ডলার। গবেষণায় দাবি করা হয়, সারা বিশ্বে অস্ত্র নির্মাতা বৃহত্তম প্রতিষ্ঠানগুলো দুর্নীতি প্রতিরোধে ব্যর্থ। প্রতিষ্ঠানগুলোকে ‘এ’ থেকে ‘এফ’ পর্যন্ত গ্রেড দেওয়া হয়। এর মধ্যে দুর্নীতিবিরোধী সবচেয়ে বেশি তথ্য প্রদানকারী কোম্পানিকে দেওয়া হয় ‘এ’ গ্রেড। দ্য আমেরিকান ফ্লুওর করাপশন নামের একটি প্রতিষ্ঠান গড়ে ‘এ’ গ্রেড পেয়েছে। ব্রিটিশ কোম্পানি বিএই সিস্টেমস পেয়েছে ‘বি’ গ্রেড। বিবিসি।