অস্ত্র বিক্রিতে রাশিয়ার নতুন রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়া গেল বছর অস্ত্র বিক্রির নতুন রেকর্ড গড়েছে। ২০১১ সালে তারা এক হাজার ৩২০ কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রি করেছে। গত বছর আরব দেশগুলো রাশিয়া থেকে অস্ত্র আমদানি না করলেও ভারত, আলজেরিয়া ও ভিয়েতনাম প্রচুর অস্ত্র কিনেছে। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার এক কর্মকর্তা এসব কথা জানান।রাশিয়ার বিক্রি করা অস্ত্রের মধ্যে ভারত ২৫ শতাংশ, আলজেরিয়া ১৫ শতাংশ এবং ভিয়েতনাম কিনেছে ১০ শতাংশ। রাশিয়ার ভদোমস্তি পত্রিকায়খবরটি প্রকাশিত হয়। এএফপি।