অস্ত্র রপ্তানির নিষেধাজ্ঞা শিথিলে পদক্ষেপ নিল জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান চার দশক ধরে বহাল থাকা অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার পদক্ষেপ নিয়েছে। ১৯৬৭ সালে ওই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছিল। গতকাল মঙ্গলবার সরকারের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন।নিষেধাজ্ঞা শিথিলের আওতায় জাপান অন্যান্য দেশের সঙ্গে যৌথভাবে অস্ত্র তৈরি করতে পারবে এবং মানবিক সহায়তা কর্মকাণ্ডে নিয়োজিত মিশনে অস্ত্র-সরঞ্জাম সরবরাহ করতে পারবে। ধারণা করা হচ্ছে, এই পদক্ষেপের ফলে জাপানের প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠানগুলো লাভবান হবে এবং দেশটির সামরিক ব্যয়ও কমতে পারে।নিষেধাজ্ঞাটি কার্যকর হওয়ার পর তার সমন্বিত সংশোধনের পদক্ষেপ এটাই প্রথম।জাপান সরকার বলেছে, কমিউনিস্ট দেশ, যেসব দেশের ওপর জাতিসংঘের বাণিজ্য নিষেধাজ্ঞা রয়েছে এবং যেসব দেশ আন্তর্জাতিক সংঘর্ষে লিপ্ত, তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান যে শান্তিমুখী সংবিধান প্রণয়ন করে, তারই ধারাবাহিকতায় ১৯৬৭ সালে নিষেধাজ্ঞাটি জারি করা হয়েছিল। বিবিসি।