অস্ত্র সংগ্রাহকের বাড়িতে ডাকাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় অস্ত্র সংগ্রহকারী এক বয়স্ক ব্যক্তির বাড়িতে ডাকাত হানা দিয়ে ৩১টি আগ্নেয়াস্ত্র নিয়ে গেছে।

গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার মধ্যরাতে ডাকাতির ঘটনাটি ঘটে। এতে জড়িত থাকার অভিযোগ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার দিন রাত সাড়ে ১২টার দিকে ৭১ বছর বয়সী ওই অস্ত্র সংগ্রহকারীর বাড়িতে অস্ত্রধারী তিন ডাকাত হানা দেয়। তারা মুখোশধারী ছিল। ডাকাত দল ওই বৃদ্ধকে শক্ত করে বেঁধে ফেলে। তাঁকে আটকে রাখা হয়। এরপর তাঁর বাড়িতে ভাঙচুর চালায়। তারা বাড়িটি থেকে একটি একে-৪৭, হাতগান, শটগান, রাইফেল, পিস্তলসহ অন্য অস্ত্র ও গোলাবারুদ নিয়ে যায়। এ ছাড়া অন্য জিনিসপত্রও নিয়ে যায় ডাকাত দল।
ডাকাতেরা চলে গেলে নিজেকে মুক্ত করতে সক্ষম হন ওই বৃদ্ধ। এরপর তিনি কর্তৃপক্ষকে ডাকাতির কথা জানান।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরের দিন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে ১৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো ওই বৃদ্ধের কি না, তা নিশ্চিত করেনি পুলিশ। তবে গ্রেপ্তার হওয়া দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।