অস্ত্রবাণিজ্য চুক্তি অনুমোদনের আহ্বান বান কি মুনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববাজারে প্রচলিত অস্ত্রের অনিয়ন্ত্রিত বিক্রি বন্ধে সমঝোতা চুক্তি অনুমোদনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।মহাসচিব বলেন, শক্তিশালী আন্তর্জাতিক চুক্তি হলে বহু মানুষের জীবন বাঁচবে। আর এসব অস্ত্র যুদ্ধবাজ ও সংঘবদ্ধ অপরাধীদের হাতে পড়বে না। অনিয়ন্ত্রিত অস্ত্র বিক্রি বন্ধের চুক্তির লক্ষ্যে গত সোমবার নিউইয়র্কে ১৯৩টি দেশের বৈঠক শুরু হয়। ওই দিন উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।চুক্তিতে পৌঁছাতে গত বছরের জুলাইয়ে সাধারণ পরিষদে একটি সম্মেলন হয়। কিন্তু যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন এ ব্যাপারে সময় চাইলে সম্মেলনটি ভেস্তে যায়। সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে উদ্বোধনী অধিবেশনে বান কি মুন বলেন, ‘বহু পথ পাড়ি দেওয়া হয়েছে। আমাদের চূড়ান্ত গন্তব্য হলো, অতীতের বিরূপ প্রভাব কাটিয়ে অস্ত্রবাণিজ্য চুক্তিতে উপনীত হওয়া।’বিশ্বে বর্তমানে সব ধরনের প্রচলিত অস্ত্রের সাত হাজার কোটি ডলারের বাণিজ্য রয়েছে। বেশ কিছু দেশ এই অস্ত্রবাণিজ্য নিয়ন্ত্রণ করেছে। কিন্তু আন্তর্জাতিক কোনো চুক্তি করেনি। আল-জাজিরা।