অস্ত্রবিরতি ও আটক ব্যক্তিদের মুক্তি নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ সুদান সরকার ও বিদ্রোহীদের মধ্যে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় শান্তি আলোচনা চলছে। তাদের আলোচনার মূল বিষয় অস্ত্রবিরতি ও বন্দীদের মুক্তি।
দক্ষিণ সুদানের তথ্যমন্ত্রী মাইকেল মাকুই বলেন, ‘সকাল নয়টার দিকে আমাদের আলোচনা শুরু হয়। চলমান সংঘাত বন্ধ ও বন্দীদের ব্যাপারে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে।
তথ্যমন্ত্রী মাকুই আরও বলেন, আবার সরাসরি আলোচনা শুরুর আগে তাঁদের প্রতিনিধিদলের কিছু সদস্য রাজধানী জুবায় গিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেছেন। গতকালই তাঁদের আদ্দিস আবাবায় ফিরে যাওয়ার কথা। তাঁরা ফেরার পর হয় তো সমঝোতা হতে পারে। উত্তর আফ্রিকার উন্নয়ন জোট আইজিএডি শান্তি আলোচনার আয়োজন করে। এএফপি