অস্ত্রবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি বিমান হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজা ভূখণ্ডে গতকাল বুধবার সকালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রকেট হামলা হয়েছে দাবি করে এর জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত নভেম্বরের অস্ত্রবিরতির পর গাজা ভূখণ্ডে এটাই ইসরায়েলের প্রথম বিমান হামলা। ফিলিস্তিনি নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, উত্তর গাজার খোলা জায়গায় দখলদারি বিমানগুলো থেকে বোমাবর্ষণ করা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।ইসরায়েলের সামরিক বাহিনীও হামলার বিষয়টি স্বীকার করেছে। তারা এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলার জবাবেই এ হামলা চালানো হয়েছে। ইসরায়েলের বিমানবাহিনীর যুদ্ধবিমান উত্তর গাজা ভূখণ্ডের দুটি সন্ত্রাসী লক্ষ্যস্থলে হামলা চালিয়েছে। এর আগে মঙ্গলবার গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালানো হয়। ইসরায়েলের কারাগারে ক্যানসারে আক্রান্ত এক ফিলিস্তিনির মৃত্যুর ঘটনায় এ হামলা চালানো হয়। আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত গোষ্ঠী মুজাহিদিন শুরা কাউন্সিল বলেছে, ইসরায়েলের কারাগারে মাইসারা আবু হামদিহর মৃত্যুর জবাবে এ হামলা চালানো হলো। এএফপি, বিবিসি।