অস্ত্রবিরতি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার আবার অভিযান শুরু করেছে সেনাবাহিনী। ১০ দিনের অস্ত্রবিরতি চুক্তি বাড়াতে ইউরোপের চেষ্টার মধ্যেও এই হামলা চালানো হলো। ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে আবেগতাড়িত কণ্ঠে বলেন, অস্ত্রবিরতির সময়কে জঙ্গিরা রাশিয়া থেকে ভারী অস্ত্র মজুত ও নিজেদের সংগঠিত হওয়ার কাজে ব্যবহার করছে। অবস্থা ও পরিস্থিতি বিচার করে তিনি অস্ত্রবিরতি আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এএফপি।