অস্ত্রোপচার সফল হয়েছে কির্চনারের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিশ্চিনা কির্চনারের (৫৮) থাইরয়েড ক্যানসারের চিকিৎসায় গত বুধবার কণ্ঠনালিতে অস্ত্রোপচার সফল হয়েছে। তাঁর মুখপাত্র আফ্রেদো স্কচ্চিমারো এ কথা জানান।রাজধানী বুয়েনস এইরেসের উত্তরে পিলার নগরের অস্ট্রাল হাসপাতালে সাড়ে তিন ঘণ্টা ধরে কির্চনারের অস্ত্রোপচার হয়। পরে হাসপাতালের সামনে সমবেত শত শত সমর্থকের উদ্দেশে আফ্রেদো বলেন, কোনো সমস্যা ছাড়াই প্রেসিডেন্টের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।এতে অংশ নেওয়া চিকিৎসক পেদ্রো সাকো এক বিবৃতিতে জানান, অস্ত্রোপচারের পর যথাসময়ে প্রেসিডেন্টের সংজ্ঞা ফিরে আসে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তিনি শিগগির সেরে উঠবেন। এএফপি।