অস্ত্রোপচারের পর প্রথম ভাষণ দিলেন সোনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ বিরতির পর আবার রাজনৈতিক মঞ্চে হাজির হয়েছেন ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। গত আগস্টে অস্ত্রোপচারের পর গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো জনসভায় ভাষণ দেন তিনি।রাজধানী নয়াদিল্লিতে কংগ্রেসের যুব শাখার সমাবেশে ভাষণ দেন সোনিয়া। তাঁর ছেলে ও সম্ভাব্য রাজনৈতিক উত্তরাধিকারী রাহুল গান্ধী এই সমাবেশের আয়োজন করেন।অসুস্থ হওয়ার পর চিকি ৎসা নেওয়ার জন্য গত আগস্টে যুক্তরাষ্ট্রে যান সোনিয়া। সেখানে তাঁর দেহে অস্ত্রোপচার করা হয়। তবে তাঁর অসুস্থতার বিষয়ে কংগ্রেসের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। গতকালের সমাবেশে প্রায় ১০ মিনিট ভাষণ দেন সোনিয়া। তাঁকে ক্লান্ত দেখা গেলেও তিনি বেশ জোরালো কণ্ঠে কথা বলেন। অস্ত্রোপচারের পর সোনিয়া অনেকবার জনসমক্ষে এসেছেন, কিন্তু গতকালের আগে ভাষণ দেননি। এএফপি।