অস্থায়ী প্রবাসী কর্মীদের কানাডা ছাড়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডায় অস্থায়ীভাবে কর্মরত বিদেশি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একটি নতুন আইনের আওতায় সরকার এ নির্দেশ দিয়েছে। গত বুধবারই ছিল দেশত্যাগের শেষ সময়।
এ নির্দেশের ফলে মূলত যে দেশগুলোর নাগরিকেরা ক্ষতিগ্রস্ত হবেন, সেগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফিলিপাইন ও পূর্ব ইউরোপের কয়েকটি দেশ। বিশ্লেষকেরা বলছেন, কানাডায় সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্রমেই বেশি সংখ্যায় এসব দেশের নাগরিকদের জড়িয়ে পড়ার অভিযোগ উঠতে থাকায় অভিবাসন বিষয়ে সরকারের মনোভাবে পরিবর্তন ঘটছে।
২০১১ সালে প্রবর্তিত এক আইনে বলা হয়েছে, অস্থায়ীভাবে কাজের অনুমতি নিয়ে কানাডায় কর্মরত চুক্তিভিত্তিক প্রবাসীরা কাজের মেয়াদ শেষে দেশে ফিরে যাবেন। তবে বিশেষ দক্ষ কর্মীরা স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন।